আর্জেন্টিনায় নারী অপহরণের দায়ে ১০ জনের কারাদণ্ড

আর্জেন্টিনায় মারিতা ভেরন নামের এক নারীকে অপহরণ ও যৌন নির্যাতনের দায়ে ১০ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে। ২০১২ সালে আসামিদের অপরাধ প্রমাণিত হলেও মারিতা ভেরনের মায়ের আবেদনের ভিত্তিতে আদালত তাদের মানব পাচারের অভিযোগে শাস্তি দেয়। ২৩ বছর বয়সী মারিতা ২০০৭ সালে সান মিগুয়েল দে তুকুম্যান থেকে অপহূত হন। মেয়েকে খোঁজার জন্য মারিতার মা সুসানা ত্রিমারকো পুলিশের সহযোগিতা নিয়ে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আটকে রাখা মেয়েদের উদ্ধার করেন। তিনি বিভিন্ন স্থান থেকে অপহূত নারীদের উদ্ধারের পরই আর্জেন্টিনায় নারী পাচারের বিষয়টি সবার সামনে উঠে আসে। নারী পাচার রোধে সোচ্চার হন সর্বস্তরের মানুষ।