দুর্নীতি মামলায় কারাগারে রেল প্রকৌশলী হাফিজুর
প্রকাশ : ০৯ এপ্রিল ২০১৪, ২১:৫৮
রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক অতিরিক্ত প্রধান যন্ত্র প্রকৌশলী হাফিজুর রহমান চৌধুরীকে আদালত কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ এসএম আতাউর রহমানের আদালতে সোমবার দুপুরে আত্মসমর্পণের পর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়। রেলওয়ে পূর্বাঞ্চলের সহকারী কেমিস্ট ও ফুয়েল চেকার পদে নিয়োগে দুর্নীতির অভিযোগে করা দু’টি মামলায় এর আগে আসামি আনিসুর রহমান, আবুল কাশেম ও ইউসুফ আলী মৃধা আদালতে আত্মসমর্পণ করলে তাদেরকেও কারাগারে পাঠানো হয়।