মেরামতের ১৫ দিনের মধ্যেই ভেঙ্গে পড়েছে কুকুয়াখালী সেতু

ময়মনসিংহ-শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের কুকুয়াখালী বেইলী সেতুটি মেরামতের মাত্র ১৫ দিনের মাথায় অতিরিক্তি মাটি বোঝাই ট্রাকসহ গতকাল বুধবার পুনরায় বিধ্বস্ত হয়েছে। ফলে ঢাকার সাথে পুর্বধলা, দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। ৫ টন ধারণ ক্ষমতা সম্পন্ন ওই সড়কের কুকুয়াখালী বেইলী সেতুটি ১৫ মার্চ শনিবার ৬৩৫ বস্তা সিমেন্ট বোঝাই একটি দশ চাকার ট্রাক দুর্গাপুর যাবার সময় কুকুয়াখালী বেইলী সেতুটি পার হতে সেতুটি বিধ্বস্ত হয়ে নদীতে পড়ে যায়। ফলে বেশ কিছুদিন যোগাযোগ বন্ধ থাকার পর সেতুটি কোন রকমে মেরামত করা হয়। এরপর থেকে সেই পূর্বের মতো অতিরিক্ত বালি, মাটি বোঝাই ট্রাক অবাধে চলতে থাকে। ফলে ১৫ দিনের মাথায় মাটি বোঝাই ট্রাকসহ আবারো বিধ্বস্ত হয়।