রামগঞ্জে এইচএসসি পরীক্ষা কেন্দ্র মোবাইল ফোনের অবৈধ ব্যবহার
রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা
প্রকাশ : ০৯ এপ্রিল ২০১৪, ২২:১০
এইচএসসি ইংরেজি ১ম পত্রের পরীক্ষা চলাকালে রামগঞ্জ উপজেলার সরকারি কলেজ ও রামগঞ্জ মডেল বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্র থেকে মঙ্গলবার সকাল ১১ টায় রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুবুল আলম পরীক্ষা হলের বিভিন্ন কক্ষে এইচ.এস.সি পরীক্ষার্থীদের কাছ থেকে প্রায় ৭০টি মোবাইল ফোন জব্দ করেছে। এসময় মো: মইনুল হাসান, রোল- ১০৩৮৪১ নামে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: জহিরুল ইসলাম, পরীক্ষা কেন্দ্রের অধ্যক্ষ এস.এম আ: মালেক, প্রভাষক এম এ আলাউদ্দিন এসময় উপস্থিত ছিলেন।