লালমনিরহাটে রেলওয়ে শ্রমিক কর্মচারীদের ধর্মঘট পালন
প্রকাশ : ০৯ এপ্রিল ২০১৪, ২২:১৪
লালমনিরহাট প্রতিনিধি
শূন্য পদে পোষ্য কোটায় নিয়োগ ও পোষ্যদের চাকরির আবেদনের বয়স সীমা বৃদ্ধির দাবিতে গতকাল বুধবার বিভাগীয় রেলওয়ে ম্যানেজার’র দপ্তর প্রাঙ্গণে এক অবস্থান ধর্মঘট পালন করেছে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক কর্মচারী পোষ্য পরিষদের সদস্যবৃন্দ। পরিষদের বিভাগীয় শাখার সভাপতি বাদল মিয়ার সভাপতিত্বে তিন ঘণ্টাব্যাপী এ অবস্থান ধর্মঘট কর্মসূচিতে বক্তৃতা করেন, কেন্দ্রীয় কমিটির সভাপতি মনিরুজ্জামান মনির, পাকশী শাখার সভাপতি নূর হোসেন, কবিতা সরকার, আবু সুফিয়ান, এম এ হান্নান, রফিকুল ইসলাম, শিপলু রহমান প্রমুখ।