শেরপুরে প্রাথমিক শিক্ষকদের ১ ঘন্টা করে কর্মবিরতি
প্রকাশ : ০৯ এপ্রিল ২০১৪, ২২:৩৩
জেলার শেরপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা প্রতিদিন ১ ঘন্টা কর্মবিরতি কর্মসূচি পালন করছেন। বেতন বৈষম্য দূরীকরণ ও শতভাগ পদোন্নতির দাবিতে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ কেন্দ্রীয় কমিটি ঘোষিত ১ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ১ ঘন্টা করে কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করেন। ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি পালন করছেন শেরপুর উপজেলায় সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। উপজেলার শিক্ষক নেতা ছায়েদুজ্জামান, দোলন কুমার মোহন্ত, এনামুল হকসহ অনেকে জানিয়েছেন, তারা কেন্দ্রীয়ভাবে ঘোষিত ৪ দফা কর্মসূচির প্রথম দফা পালন করছেন।