রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
প্রকাশ : ০৯ এপ্রিল ২০১৪, ২২:৩৩
মুহাম্মদ এনায়েতুল হক চৌধুরী
চট্টগ্রামে ফটিকছড়ি উপজেলার মুক্তিযুদ্ধকালীন গ্রুপ কমান্ডার মুহাম্মদ এনায়েতুল হক চৌধুরী বার্ধক্যজনিত কারণে গত মঙ্গলবার নগরীর নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদা দেয়ার পর গতকাল পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মজিবুর রহমান
চাঁদপুরে কচুয়া উপজেলার পূর্ব সহদেবপুর ইউনিয়নের আশরকোটা গ্রামের অধিবাসী মুক্তিযোদ্ধা মজিবুর রহমান (৭২) বার্ধক্যজনিত কারণে চিকিত্সাধীন অবস্থায় গত মঙ্গলবার ঢাকার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদা দেয়ার পর গতকাল পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।