একই দিনে দুই পরীক্ষা

আমরা ২০১১ সালের মাস্টার্স ১ম পর্ব ও ২০১৩ সালের এলএলবি ১ম পর্ব পরীক্ষার্থী। আগামী ১১, ১৮, ২৫ এপ্রিল ও ২ মে সকাল সাড়ে আটটায় মাস্টার্স ১ম পর্ব পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবার ঐ একই তারিখসমূহে দুপুর দুটোয় এলএলবি ১ম পর্ব পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিনে দু’টি পরীক্ষায় অংশগ্রহণ করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। আগে কখনো এরকম না হলেও এবারই প্রথম একই দিনে দু’টি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তাই পরীক্ষার সময়সূচি পরিবর্তনের মাধ্যমে দু’টি পরীক্ষায় অংশগ্রহণ সহজতর করার জন্য মাননীয় পরীক্ষা নিয়ন্ত্রকের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। সজীব, সাগর, রিপন, সোহেল, রুনা, মোস্তফা, মুন, আঁখি, উজ্জ্বল, মুসতাক, মিরপুর ল কলেজ, ঢাকা