বান্দরবানে সার্ক আর্টিস্ট ক্যাম্প শুরু
প্রকাশ : ০৯ এপ্রিল ২০১৪, ২৩:৪১
বান্দরবানের নীলাচলে শুরু হয়েছে ‘সার্ক আর্টিস্ট ক্যাম্প’। সার্ক কালচারাল সেন্টারের সহযোগিতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি ক্যাম্পের আয়োজন করে। গতকাল বুধবার সকালে চারদিনব্যাপী এই ক্যাম্পের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি।
আয়োজকরা জানান, বাংলাদেশের ১১ জনসহ সার্কভুক্ত সাতটি দেশের মোট ৩৬ জন চিত্রশিল্পী অংশ নিয়েছেন এতে। চিত্রশিল্পীরা একক শিল্পকর্ম অঙ্কনের পাশাপাশি ৩০ ফুট বাই ৬ ফুট ক্যানভাসে সম্মিলিতভাবে চিত্রাঙ্কন করছেন। আগামী ১৩-১৮ এপ্রিল শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা গ্যালারিতে সেগুলোর প্রদর্শনী হবে। এছাড়া শিল্পীরা যেসব চিত্রকর্ম সঙ্গে নিয়ে এসেছেন সেগুলোরও প্রদর্শনী হবে।