মোহন ভিখিরি

কী দেবে তোমরা একজন তৃষিত কবিকে গণ্ডূষ জল? মিটশেলফে তুলে রাখা শুকনো নাড়ু? আর কি... ... কী কী দিতে পার একজন সামাজিক বোধহীন মূর্খ কবিকে যে ভাবে সমাজ হবে সাম্যের সুশোভন বাগান প্রতিটি মানুষ জানবে তারও আছে মোষের পালান পয়মন্ত নারীর তালে নাচে ঢেঁকি, সখা অই কী দেবে তোমরা এই শব্দভুক প্রাণীর পাতে যে দেখে মেঘের রঙ শোকাহত নদীর জলে প্রাণ মেলে ভাসে—সকালের সূর্যরাগে কোন দানে তুষ্ট হবে কবিতার মোহন ভিখিরি কী দেবে তোমরা একজন তৃষিত কবিকে