কালীগঞ্জে ডিজিটাল মেলার প্রস্তুতি সভা
প্রকাশ : ১০ এপ্রিল ২০১৪, ২১:১৮
কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা
ঝিনাইদহের কালীগঞ্জে আগামী ২৯ ও ৩০ এপ্রিল ডিজিটাল মেলা বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার এ উপলক্ষে প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। উপজেলা নির্বাহী অফিসার মো: এরাদুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, শাহানাজ পারভীন, কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন প্রমুখ।