ভারতের লোকসভা নির্বাচনে বিশাল বিজয়ের মাধ্যমে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টি (জেপি)। দলের চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি এবং সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলাম গতকাল বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে এ অভিনন্দন জানান।
বিবৃতিতে জেপির নেতৃদ্বয় বলেন, ‘বাংলাদেশ এবং ভারত বন্ধুপ্রতীম দেশ। আমাদের পারস্পরিক সম্পর্ক অতি উচ্চ স্তরে। আমরা আশা করি আগামী দিনগুলোতে এ সম্পর্ক আরো জোরদার হবে। সার্বভৌম সমতার ভিত্তিতে দুই বন্ধুপ্রতীম দেশ তাদের সম্পর্ককে উভয় দেশ ও জনগণের কল্যাণে আরও উচ্চ মাত্রায় নিয়ে যাবে। জেপি নেতৃদ্বয় কলেন, ‘আমরা বিজয়ী বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) সাফল্য কামনা করি। তারা সরকার গঠনের পর আশা করি দুই দেশের মধ্যে বিরাজমান সমস্যাগুলো শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান করবে।’