কুলখানি
প্রকাশ : ১০ এপ্রিল ২০১৪, ২৩:০১
জাহাঙ্গীর আলম
বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত যুগ্ম পরিচালক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক জাহাঙ্গীর আলমের (৬৫) কুলখানি আজ শুক্রবার বাদ জুমা মরহুমের পারিবারিক বাসভবন ১৬৯/১৩, পূর্ব রামপুরা, ঢাকা-১২১৯-এ অনুষ্ঠিত হবে। মরহুমের আত্মীয়-স্বজন ও বন্ধু-শুভাকাঙ্ক্ষীদের কুলখানিতে শরীক হওয়ার দাওয়াত জানানো হয়েছে।
গত শুক্রবার ঢাকার ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন জাহাঙ্গীর আলম।