নির্বাচনে গুরুতর তহবিল সংকটের মুখে কংগ্রেস

ভারতের চলতি লোকসভা নির্বাচনে গুরুতর তহবিল সংকটের মুখে পড়েছে কংগ্রেস। বিরোধী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) যেখানে প্রয়োজনী ৯০ শতাংশ অর্থ পেয়েছে, সেখানে কংগ্রেস পেয়েছে মাত্র ১০ শতাংশ। কংগ্রেসের এক নেতাও বিষয়টি স্বীকার করেছেন। কংগ্রেস সূত্রে জানা গেছে, কংগ্রেসের এই আর্থিক সংকট অপ্রত্যাশিত এবং ভারতের নির্বাচনে ইতিহাসে এমনটি আর কখনো ঘটেনি। দেশটির সবচেয়ে বড় দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠান মোদীকে সমর্থন দিচ্ছে। কারন তারা বুঝতে পারছে যে বিজেপিই ক্ষমতায় আসছে। ফলে নির্বাচনে প্রার্থীদের অর্থেরও জোগান দিতে পারছে না কংগ্রেস। কংগ্রেস যে তহবিল সংকটে পড়েছে সেটির প্রমাণও পাওয়া যায়। কংগ্রেসের নির্বাচনী প্রচার এবার খুব একটা বেশি নেই। বিলবোর্ড, বাস, ট্রেন, পত্রিকা, টেলিভিশন, রেডিওসহ সব জায়গায়ই বিজেপির প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে। এমনকি ফোনেও বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী মোদীর কণ্ঠ শোনা যায়। ছত্তিশগড়, পাঞ্জাব এবং মহারাষ্ট্রের মতো প্রদেশগুলোতে কংগ্রেস কোনো অর্থ সংগ্রহ করতে পারেনি। দল দুটির আয়কর বিবরণী অনুযায়ী, ২০০৪-০৫ সালে কংগ্রেসের আয় ছিল ২২২ কোটি রুপি যেসময় বিজেপির ছিল ১০৪ কোটি রুপি। ২০১১-১২ পর্যন্ত দলটির মোট আয় ছিল ২ হাজার ৩৩৮ কোটি রুপি। আর এই সময় বিজেপির ছিল ১ হাজার ৩০৩ কোটি রুপি। অন্যদিকে গত ১০ বছরে সিপিএম’র ৫২০ কোটি রুপি ছিল। এই দলটি তৃতীয় অবস্থানে। কিন্তু এখন পরিস্থির পরিবর্তন হচ্ছে। উত্তরপ্রদেশে কংগ্রেসের তহবিল কমেছে শতকরা ৩০ ভাগ। ২০০৯ সালে কংগ্রেস তার প্রার্থীদের আর্থিক সহায়তা দিলেও এবার সেটা পারছে না। এজন্য শেষ পর্যন্ত দলটির প্রার্থীদের অপেক্ষা করতে হচ্ছে। গত ডিসেম্বরেও ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনে কংগ্রেস ৬০ লাখ আর্থিক সহায়তা দিয়েছিল।