জরিপের ভিত্তি নিয়ে সন্দেহ কুলদীপ নায়ারের
প্রকাশ : ১০ এপ্রিল ২০১৪, ২৩:২২
ভারতের বর্ষীয়ান সাংবাদিক ও কলামিস্ট কুলদীপ নায়ার লোকসভা নির্বাচন নিয়ে পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠানের জনমত জরিপ বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন। এসব জরিপের বাস্তবভিত্তি আছে বলে তিনি মনে করেন না। গতকাল বৃহস্পতিবার তৃতীয় দফায় অনুষ্ঠিত ভারতের লোকসভা নির্বাচনে ভোট দেয়ার পর বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে তিনি এ কথা বলেন।
কুলদীপ নায়ার বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হচ্ছে। এ নির্বাচনে ক্ষমতাসীন কংগ্রেসের চেয়ে বিরোধী দল হিন্দু জাতীয়তাবাদী বিজেপি বেশি আসন পেতে পারে। তবে জনমত জরিপগুলো যে ব্যাপক আসন পাওয়ার কথা বলছে সেটা নাও হতে পারে।