প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা
প্রকাশ : ১১ এপ্রিল ২০১৪, ১৯:৪৫
আমাদের শরীরে কী বজায় রাখতেও পানি প্রয়োজন?
বিজ্ঞান
হিমন এডওয়ার্ড গমেজ
শিক্ষক
সেন্ট গ্রেগরী’জ হাই স্কুল, ঢাকা
জীবনের জন্য পানি
বাসা বাড়িতে নিজে নিজে চেষ্টা করবে
এক কথায় বা জ্ঞানস্তরের প্রশ্ন
প্রশ্ন:কী ছাড়া আমরা বাচঁতে পারি না?
প্রশ্ন:পানি ছাড়া আর কে বাচঁতে পারে না?
প্রশ্ন:কিসের জন্য পানি অত্যন্ত প্রয়োজনীয়?
প্রশ্ন:উদ্ভিদ মাটি থেকে কী কী উপাদান শোষণ করে?
প্রশ্ন:আমরা খাবার হিসেবে কী কী ব্যবহার করি?
প্রশ্ন:কিসের ভিতরে অনেক পানি থাকে?
প্রশ্ন:খাদ্য গ্রহণের পর কী খাদ্যকে তার উপাদান হিসেবে ভেঙে ফেলতে সাহায্য করে?
প্রশ্ন:আমাদের শরীরে কী বজায় রাখতেও পানি প্রয়োজন?
প্রশ্ন:সূর্যতাপ, পুকুর, খালবিল, নদী ও সমুদ্রের পানিকে কিসে পরিণত করে?
প্রশ্ন:জলীয়বাষ্প কোথায় উঠে ঠাণ্ডা হয়ে ক্ষুদ্র পানিকণায় পরিণত হয়?
প্রশ্ন:কী একত্র হয়ে আকাশে মেঘ হয়ে ঘুরে বেড়ায়?
প্রশ্ন:মেঘের পানিকণাগুলো খুব বেশি ঠাণ্ডা হয়ে গেলে কিসে পরিণত হয়?
প্রশ্ন:বরফ কী হিসেবে পানিতে নেমে আসে?
প্রশ্ন:বৃষ্টির পানি কেমন করে নদীর পানিতে মিশে?
প্রশ্ন:নদীর পানি প্রবাহিত হয়ে কোথায় গিয়ে মিশে?
প্রশ্ন:পৃথিবীতে পানি কেমন করে ঘোরে?
প্রশ্ন:বায়ু প্রবাহের কারণে জলীয়বাষ্প মেঘরূপে উড়ে গিয়ে কোথায় পৌছায়?
প্রশ্ন:কোথায় মেঘের পানিকণা ঠাণ্ডা বরফে পরিণত হয়?
প্রশ্ন:কোন কালে সূর্যেও তাপে বরফ গলে পানি হয়ে পাহাড়ের গা বেয়ে নেমে আসে?
প্রশ্ন:ছোট পাহাড়ী নদীর উত্পত্তি হয় কীভাবে?
প্রশ্ন:পানি চক্রাকারে ঘুরে আসাকে কী বলে?
প্রশ্ন:বায়ুতে সবসময় কিছু পরিমাণ কী থাকে?
রান্না ঘরের চুলার ধোঁয়া কার্বন- মনোক্সাইড গ্যাস উত্পন্ন করে
বিজ্ঞান
প্রিয় শিক্ষার্থীরা শুভেচ্ছা জানবে, আজ বিজ্ঞান বিষয়ের চতুর্থ অধ্যায়ের
প্রশ্ন ও উত্তরসমূহ দেওয়া হলো।
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর:
প্রশ্ন :বায়ুর চারটি উপাদানের নাম লেখ।
উত্তর: আমাদের চারপাশে রয়েছে বায়ু। এমনকি সমগ্র পৃথিবীকে ঘিরে আছে বায়ু। বায়ুতে বিভিন্ন ধরনের উপাদান রয়েছে। নিন্মে বায়ুর চারটি উপাদানের নাম উল্লেখ করা হলো-
বায়ুর চারটি উপাদান: বায়ুর চারটি উপাদানের নাম হল:
১.নাইট্রোজেন, ২.অক্সিজেন
৩.কাবর্ণ ডাইঅক্সাইডও ৪.জলীয় বাষ্প।
প্রশ্ন:এসিড বৃষ্টি কী?
উত্তর: কয়লা পোড়ালে এতে মিশে থাকা সালফার পুড়ে বায়ুতে সালফার অক্সাইড উত্পন্ন হয়। সালফারের অক্সাইড বৃষ্টির পানিতে মিশে বৃষ্টির পানিকে এসিডযুক্ত করে। এসিডযুক্ত পানি ভূ- পৃষ্ঠে বৃষ্টির রূপে পতিত হলে, একে এসিড বৃষ্টি বলা হয়।
প্রশ্ন : বায়ু দূষণ কী?
উত্তর: বিভিন্ন কারণে বায়ুর উপাদানগুলোর পরিমান কম বা বেশি অর্থাত্ বায়ুর স্বাভাবিক উপাদানের পরিবর্তন হলে আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। বায়ুর স্বাভাবিক উপাদান পরিবর্তন হওয়াকে বায়ু দূষণ বলে।
প্রশ্ন :রান্নাঘরে বায়ু দূষণ যেভাবে কমানো যায়:
বিভিন্ন ভাবে বায়ু দূষণ হয় তার মধ্যে রান্না করার মাধ্যমে বায়ু দূষণ অন্যতম। রান্না ঘরের চুলার ধোঁয়া কার্বণ- মনোক্সাইড গ্যাস উত্পন্ন করে। যেভাবে রান্নাঘরের বায়ু দূষণ হয়-
রান্না ঘরে বায়ু চলাচলের ভালো ব্যবস্থা রাখতে হবে। উন্নত চুলা ব্যবহার করতে হবে। প্রয়োজন ছাড়া রান্নার চুলা না ব্যবহার করা হয়।