মেক্সিকোয় মাদক ব্যবসার আধিপত্য নিয়ে সংঘর্ষে নিহত ২৮

মেক্সিকোর উত্তর-পূর্বাঞ্চলীয় উপকূলে চলতি সপ্তাহে একসময়ের শক্তিশালী মাদকচক্রে ক্ষমতার দ্বন্দ্বের জের ধরে সৃষ্ট বন্দুকযুদ্ধে ২৮ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার কর্মকর্তারা জানান, এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শনি থেকে মঙ্গলবারের মধ্যে মেক্সিকো উপসাগরের তামাউলিপাস রাজৌর তাম্পিকো ও সিউদাদ শহর থেকে ১০ সন্দেহভাজন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। ফেডারেল ও রাজ নিরাপত্তা বাহিনীর তামাউলিপাস কো-অর্ডিনেশন গ্রুপ জানায়, এ সময় কর্তৃপক্ষ কোকেন, ১৬টি রাইফেল, তিনটি বন্দুক ও ১১টি গাড়িও উদ্ধার করে। তারা এক বিবৃতিতে আরো জানায়, অপরাধী চক্রগুলোর মধ্যকার সংঘর্ষে ২৮ জন নিহত হয়েছে।