গ্রিসের কেন্দ্রীয় ব্যাংকের সামনে বোমা বিস্ফোরণ
প্রকাশ : ১১ এপ্রিল ২০১৪, ২০:৪২
গ্রিসের রাজধানী এথেন্সের প্রাণকেন্দ্রে ব্যাংক অব গ্রিসের মূল ভবনের সামনে একটি গাড়িবোমা বিস্ফোরিত হয়েছে। এতে ব্যাংক ও তার আশপাশের দোকানগুলোর জানালার কাঁচ ভেঙে পড়লেও কেউ হতাহত হয়নি। বৃহস্পতিবার ভোর ছয়টার ঠিক আগে বিস্ফোরণটি ঘটানো হয়। শুক্রবার জার্মানির চ্যান্সেলর অয়াঞ্জেলা মার্কেলের গ্রিস সফরে আসার একদিন আগে বিস্ফোরণটি ঘটানো হল। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের ৪৫ মিনিট আগে একটি সংবাদপত্র দপ্তরে ফোন করে অজ্ঞাত কেউ একজন হামলাটির কথা জানিয়ে সতর্ক করেছিল। গাড়িবোমাটিতে ৭০ কেজি বিস্ফোরক ছিল বলে দাবি করেছে সেই অজ্ঞাত ব্যক্তি।
কোনো গোষ্ঠী হামলার দায়িত্ব স্বীকার না করলেও পুলিশের ধারণা বামপন্থী অথবা নৈরাজ্যবাদী গোষ্ঠীগুলো হামলাটি চালিয়ছে। ২০১০-এ আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ) ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কয়েক বিলিয়ন ইউরোর বেইলআউট সহায়তা দিয়ে কৃচ্ছ তার শর্ত বেঁধে দেয়ার পর থেকই গ্রিসে বিচ্ছিন্ন হামলা ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটছে।