সিলেটে ছাত্রদল কর্মীর আঙ্গুল কেটেছে দুর্বৃত্তরা
প্রকাশ : ১১ এপ্রিল ২০১৪, ২১:০৭
সিলেটে ছাত্রদল কর্মী পলাশের (২৪) ডান হাতের একটি আঙ্গুল কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। আহত পলাশ সিলেট নগরীর আম্বর-খানার মৃত আব্দুল মজিদের ছেলে। পলাশের অভিযোগ, ছাত্রলীগের বাবলু, শিপলু, রুবেল ও জুনেদসহ ১০-১২ জন সন্ত্রাসী তার উপর হামলা চালিয়ে তাকে আহত করে এবং টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
পুলিশ সূত্র জানায়, পলাশ হাসপাতালে ভর্তি তার এক আত্মীয়কে দেখতে গিয়ে হামলার শিকার হয়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর ও ছুরিকাঘাত করে। আহত পলাশকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।