উল্লাপাড়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মুক্তিযোদ্ধার আত্মহত্যা
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ১১ এপ্রিল ২০১৪, ২১:০৮
উল্লাপাড়ার মুক্তিযোদ্ধা ও জনতা ব্যাংকের কর্মকর্তা প্রবাস সাহা (৬০) বৃহস্পতিবার সকালে ঈশ্বরদী-সিরাজগঞ্জ রেলপথে উল্লাপাড়ার চরঘাটিনা লেভেল ক্রসিংয়ের পাশে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। প্রবাস উল্লাপাড়া পৌরসভার ঘোষগাঁতী মহল্লার মৃত বিমল সাহার ছেলে। তিনি চিরকুমার ছিলেন।
প্রবাসের পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো তিনি সকালে তার বাড়ি নিকটবর্তী উক্ত রেলপথে হাঁটতে গিয়ে ঈশ্বরদী থেকে ঢাকাগামী একটি লোকাল ট্রেনের নিচে ঝাঁপ দেন। তার আত্মহত্যার কোন কারণ জানা যায়নি। তাকে বিকালে রাষ্ট্রীয় মর্যাদায় ঘোষগাঁতী মহাশ্মশানে দাহ করা হয়েছে।