মুন্সীগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল গ্রামের পদ্মা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে গতকাল শুক্রবার দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গ্রামের সৈয়দ বন্দুকসীর মেয়ে সাদিয়া (৮) এবং পার্শ্ববর্তী বাড়ির শ্যামল দাসের মেয়ে তৃষ্ণা (১০) গোসল করতে নদীতে যায়। পদ্মার পানিতে নেমে খেলতে গিয়ে গভীর পানিতে তলিয়ে গেলে এলাকাবাসী তাদের উদ্ধার করে।পরে তাদেরকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ওই দুই শিশুকে মৃত ঘোষণা করেন। টঙ্গীবাড়ি থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।