হযরত সোলাইমান চিশতীর (র) মাজারে আজ আখেরী মোনাজাত
ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা
প্রকাশ : ১১ এপ্রিল ২০১৪, ২২:১৩
আজ শনিবার উপজেলার গোলাপনগরে হযরত সোলাইমান শাহ্ চিশতী (র.) মাজারে তিন দিনব্যাপী ওরশের আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে লাখো মানুষের ঢল নেমেছে ভেড়ামারার পদ্মা নদীর পশ্চিম তীরে গোলাপনগরের হযরত সোলাইমান শাহ্ চিশতীর (র.) মাজার প্রাঙ্গণে।
স্থানীয় প্রশাসন ও মাজার পরিচালনা কমিটি তিন স্তরের নিরাপত্তা বেষ্টনি গড়ে তুলে নিয়মিত তত্ত্বাবধায়ন করছেন। ১৯৭১ সালের ১২ এপ্রিল মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তান সেনাবাহিনীদের হামলায় শহীদ হন হযরত সোলাইমান শাহ্ চিশতীসহ (রঃ) ও তার ৬ সহযোগী। এরপর থেকেই সেখানে গড়ে ওঠে তার মাজার শরীফ।