জাতীয় নেতা মহিউদ্দিন আহমেদের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ

ভাষাসংগ্রামী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক বিরোধী দলীয় উপনেতা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাতীয় নেতা মহিউদ্দিন আহমেদের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মহিউদ্দিন আহমেদ স্মৃতি সংসদ ও ঢাকাস্থ মঠবাড়িয়া কল্যাণ সমিতি যৌথভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে—সকাল ১০ টায় ঢাকাস্থ বুদ্ধিজীবী কবরস্থান মরহুমের রুহের মাগফিরাত কামনা করে কবর জিয়ারত এবং বাদ আছর, ৩৩, ধানমন্ডি মরহুমের বাস ভবনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া জেলার মঠবাড়িয়ায় উপজেলা আওয়ামী লীগ, মহিউদ্দিন আহমেদ মহাবিদ্যালয় ও গুলিসাখালী মহিউদ্দিন আহমেদ স্মৃতি সংসদ পৃথক পৃথক কর্মসূচি পালন করবে। ঢাকাস্থ মঠবাড়িয়া কল্যাণ সমিতির সভাপতি আনসার উদ্দিন আহমেদ এসব দোয়া মাহফিল ও কর্মসূচিতে মরহুমের আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন।