কুলখানি
প্রকাশ : ১১ এপ্রিল ২০১৪, ২২:১৪
মো. আনোয়ারুল হক
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সাবেক সহযোগী অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হকের কুলখানি অনুষ্ঠিত হবে আজ। এ উপলক্ষে বাদ আছর গুলশান-২ এর সড়ক-৬৮, বাড়ি-২৯ এ মরহুমের বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বার্ধক্যজনিত কারণে চিকিত্সাধীন অবস্থায় গত বুধবার তিনি ইন্তেকাল করেন।