দিনাজপুরে দেলোয়ারা ও জুলেখা হত্যার বিচার চেয়ে মানববন্ধন
স্টাফ রিপোর্টার, দিনাজপুর,
প্রকাশ : ১১ এপ্রিল ২০১৪, ২২:১৫
দিনাজপুরে দেলোয়ারা ও জুলেখা বেগম হত্যার বিচার চেয়ে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসী ।
বৃহস্পতিবার সকালে শহরের উত্তর চাউলিয়াপট্টির বাসিন্দারা এ হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল, জেলা প্রশাসক কার্যালয় ও দিনাজপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপিতে এলাকাবাসী উল্লেখ করে গত ১৮ মার্চ দেলোয়ারা বেগমের ভাড়াটিয়া কোহিনূর বেগম বীথি তাদেরকে শরবতে বিষ মিশিয়ে হত্যা করে। এ ঘটনায় ৭ মাসের অন্তঃসত্ত্বা নুসরাত জাহান নুসু রক্ষা পান।
ঘাতক কোহিনূর বেগমকে এলাকাবাসী আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পুলিশ এই হত্যাকাণ্ডের ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য নিহত দেলোয়ারা বেগমের বড় ছেলে দেলোয়ারকে বাদী করে একটি হত্যা মামলা দায়ের করায়। উক্ত এজাহারে পুলিশ পক্ষপাতদুষ্ট হয়ে মামলার মূল আসামি কোহিনূর বেগম, তার কথিত স্বামী দুলাল হোসেনকে রক্ষা করার জন্য একটি সাজানো হত্যা মামলা দাঁড় করায়।