মেহেরপুরে ছাত্রলীগের প্রতিবাদ মিছিল
প্রকাশ : ১১ এপ্রিল ২০১৪, ২২:১৭
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনী উপজেলা ছাত্রলীগের ৪ নেতার নামে মামলা দায়েরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ নেতা-কর্মীরা। বৃহস্পতিবার কাথুলী মোড় থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গাংনী বাজার বাসস্ট্যান্ডে সংক্ষপ্তি বক্তব্যের মধ্যে শেষ হয়। সমাবেশে গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ বিপ্লব হোসেন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হাবিবসহ নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।