খুলনার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ৩৫৩ পদ শূন্য

জনবল সংকটের মধ্যদিয়ে চলছে খুলনা জেলার নয়টি উপজেলা স্বাস্থ্য কেন্দ্র। এসব স্বাস্থ্যকেন্দ্রে ১ হাজার ৪৮৬টি পদের মধ্যে শূন্য রয়েছে ৩৫৩টি পদ। সবচেয়ে বেশি শূন্য রয়েছে প্রথম ও তৃতীয় শ্রেণির পদ। প্রয়োজনীয় জনবল না থাকায় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে স্বাভাবিক স্বাস্থ্যসেবা বিঘ্নিত হচ্ছে। জেলা সিভিল সার্জন বলছেন, জনবল সংকট থাকার কারণে স্বাভাবিক চিকিত্সা সেবা কিছুটা হলেও ব্যাহত হচ্ছে। শূন্য পদ পূরণের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানানো হয়েছে। সিভিল সার্জন অফিস সূত্র জানায়, খুলনা জেলার দাকোপ, বটিয়াঘাটা, রূপসা, তেরখাদা, দিঘলিয়া, ফুলতলা, ডুমুরিয়া, পাইকগাছা ও কয়রা এই ৯ উপজেলার স্বাস্থ্যকেন্দ্রে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণি মিলে সর্বমোট ১ হাজার ৪৮৬টি পদ রয়েছে। এর মধ্যে শূন্য রয়েছে ৩৫৩টি পদ। প্রথম শ্রেণিতে শূন্য রয়েছে ৯০টি পদ, দ্বিতীয় শ্রেণিতে শূন্য রয়েছে ১টি, তৃতীয় শ্রেণিতে শূন্য রয়েছে ১৯৩টি এবং চতুর্থ শ্রেণির পদ খালি রয়েছে ৬৯টি। দাকোপ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণি মিলে মোট পদ সংখ্যা ১৮২টি। এর মধ্যে শূন্য রয়েছে ৫৫টি পদ। প্রথম শ্রেণিতে শূন্য রয়েছে ১৭টি পদ, দ্বিতীয় শ্রেণিতে শূন্য রয়েছে ১টি, তৃতীয় শ্রেণিতে শূন্য রয়েছে ২৩টি এবং চতুর্থ শ্রেণির পদ খালি রয়েছে ১৪টি। বটিয়াঘাটা উপজেলার স্বাস্থ্যকেন্দ্রে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণি মিলে মোট পদ রয়েছে ১৪৮টি। এর মধ্যে শূন্য রয়েছে ২২টি পদ। প্রথম শ্রেণিতে শূন্য রয়েছে ৫টি পদ, তৃতীয় শ্রেণিতে শূন্য রয়েছে ১২টি এবং চতুর্থ শ্রেণির পদ খালি রয়েছে ৫টি। রূপসা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণি মিলে মোট পদ রয়েছে ১৩৫টি। এর মধ্যে শূন্য রয়েছে ২৬টি পদ। প্রথম শ্রেণিতে শূন্য রয়েছে ৫টি পদ, তৃতীয় শ্রেণিতে শূন্য রয়েছে ১৫টি এবং চতুর্থ শ্রেণির পদ খালি রয়েছে ৬টি। তেরখাদা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণি মিলে মোট পদ রয়েছে ১৩৩টি। এর মধ্যে শূন্য রয়েছে ৩৭টি পদ। প্রথম শ্রেণিতে শূন্য রয়েছে ১২টি পদ, তৃতীয় শ্রেণিতে শূন্য রয়েছে ২২টি এবং চতুর্থ শ্রেণির পদ খালি রয়েছে ৩টি। দিঘলিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণি মিলে মোট পদ রয়েছে ১৩৩টি। এর মধ্যে শূন্য রয়েছে ১৫টি পদ। প্রথম শ্রেণিতে শূন্য রয়েছে ২টি পদ, তৃতীয় শ্রেণিতে শূন্য রয়েছে ৯টি এবং চতুর্থ শ্রেণির পদ খালি রয়েছে ৪টি। ফুলতলা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণি মিলে মোট পদ রয়েছে ১৩৫টি। এর মধ্যে শূন্য রয়েছে ৩৫টি পদ। প্রথম শ্রেণিতে শূন্য রয়েছে ১১টি পদ, তৃতীয় শ্রেণিতে শূন্য রয়েছে ১১টি এবং চতুর্থ শ্রেণির পদ খালি রয়েছে ১৩টি। ডুমুরিয়া উপজেলার স্বাস্থ্যকেন্দ্রে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণি মিলে মোট পদ রয়েছে ২৩২টি। এর মধ্যে শূন্য রয়েছে ৫৮টি পদ। প্রথম শ্রেণিতে শূন্য রয়েছে ১৬টি পদ, তৃতীয় শ্রেণিতে শূন্য রয়েছে ৩৮টি এবং চতুর্থ শ্রেণির পদ খালি রয়েছে ৪টি। পাইকগাছা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণি মিলে মোট পদ রয়েছে ২২৮টি। এর মধ্যে শূন্য রয়েছে ৫৩টি পদ। প্রথম শ্রেণিতে শূন্য রয়েছে ১২টি পদ, তৃতীয় শ্রেণিতে শূন্য রয়েছে ৩০টি এবং চতুর্থ শ্রেণির পদ খালি রয়েছে ১১টি। কয়রা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণি মিলে মোট পদ রয়েছে ১৬০টি। এর মধ্যে শূন্য রয়েছে ৫২টি পদ। প্রথম শ্রেণিতে শূন্য রয়েছে ১০টি পদ, তৃতীয় শ্রেণিতে শূন্য রয়েছে ৩৩টি এবং চতুর্থ শ্রেণির পদ খালি রয়েছে ৯টি।