বিজনেস ফর পিস এওয়ার্ড লাভ
প্রকাশ : ১২ এপ্রিল ২০১৪, ২০:১৭
২০১৪ সালের অসলো ‘বিজনেস ফর পিস অ্যাওয়ার্ড’ লাভ করেছেন বাংলাদেশের সেলিমা আহমেদ। তিনি নিটোল নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিডাব্লিউসিসিআই) প্রতিষ্ঠাতা সভাপতি। স্বতন্ত্র ব্যবসায় সর্বোচ্চ অবদান রেখে ব্যবসা ও সমাজের মধ্যে সেতুবন্ধ তৈরিতে অবদান রাখায় তাঁকে এ পুরস্কারের জন্য মনোনীত করেছে অসলো ‘বিজনেস ফর পিস অ্যাওয়ার্ড’ কর্তৃপক্ষ। আগামী ১৫ মে অসলো সিটি হলে তাঁকে এ পুরস্কারটি আনুষ্ঠানিক ভাবে তুলে দেয়া হবে।- প্রেস বিজ্ঞপ্তি