মেলায় যাইরে...
প্রকাশ : ১২ এপ্রিল ২০১৪, ২০:১৮
মাকসুদুল হকের সাথে বাঙালি ইতিহাসের আদি সম্পর্ক হয়ে গেছে তার কালজয়ী গানের মাধ্যমেই। বরাবরই নাগরিক লেবাস জড়াননি নিজের গায়ে। সবসময় বাউলদের সান্নিধ্যে তাদের সাথে কাজ করে চলেছেন নিরন্তর। পহেলা বৈশাখে মাকসুদ ব্যস্ত থাকবেন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনের কনসার্ট ও নন্দনের বিশেষ কনসার্টে।