অবশেষে বৈশাখে মীম

সাম্প্রতিক সময়ে বেশ কিছু ছবির কাজ করলেও বৈশাখ উপলক্ষে মুক্তি পেল তার নতুন চলচ্চিত্র ‘জোনাকির আলো’। খালিদ মাহমুদ মিঠুর পরিচালনায় এই ছবিটি তিনি অভিনয় করেছেন ইমনের বিপরীতে। ছবিটি প্রসঙ্গে মীম বলেন, ‘এ ছবিটির মুক্তির অপেক্ষায় আমিও দিন গুনছিলাম। কারণ এমনিতেই অনেকদিন ধরে ছবি রিলিজ হচ্ছিল না। একটা মন খারাপ তো লাগেই। অবশেষে এই ছবিটি আমার বৈশাখ পূর্ণ করল।’ উল্লেখ্য, মডেলিং ও ছোট পর্দায় অভিনয়ের পাশাপাশি মীম এখন চলচ্চিত্রে বেশ কিছু কাজ করছেন। তবে মীমের অভিনীত বেশকিছু ছবি কাজ শুরু হয়ে আটকেও রয়েছে। নতুন নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠানের ‘সন্ধ্যার মেঘমালা’ ছবিটির বেশ ঢাকঢোল পিটিয়ে অডিও রিলিজ হলেও এটির মুক্তি তো দূরের কথা আদৌ রিলিজের কোনো সম্ভাবনা নেই। এছাড়া তন্ময় তানসেনের একটি ছবিও বেশ কিছুদূর শুটিং করে আর রিলিজের সম্ভাবনা হারিয়ে ধমকে আছে। এ অবস্থায় রাজের ‘তারকাঁটা’র ছবির একটানা শুটিং এবং এই বৈশাখে ইমনের বিপরীতে ‘জোনাকির আলো’ ছবিটিই তার ক্যারিয়ারে নতুন আনন্দ আলো হয়ে যেন ধরা দিয়েছে।