বৈশাখে সর্বাধিক গানে...

এই বৈশাখে একাধিক অ্যালবামের গান মিলিয়ে সর্বাধিক গানের রেকর্ড গড়লেন এমএস রানা। সাংবাদিকতা আর নাটক লেখার পাশাপাশি গত ১ বছর ধরেই গানের প্রতি নিবিষ্ট থাকছেন এই প্রতিভাবান কণ্ঠশিল্পী। সজীব দাস, অয়ন চাকলাদারসহ তরুণ কম্পোজারদের সুরে গাইছেন একাধিক মিশ্র অ্যালবামে মোট ৯টি গান। যা এই বৈশাখের বাজারে রিলিজ পাবে। তবে এই সংখ্যক গান দিয়ে এরইমধ্যে একটি গোটা একক অ্যালবামই রিলিজ দিতে পারতেন। কিন্তু সেই পথে না গিয়ে মিশ্র অ্যালবামে কেন গাইছেন সে প্রসঙ্গে রানা বলেন, ‘আমি আসলে নিজেকে প্রস্তুত করছি। আর এই ধরনের মিক্সড অ্যালবামের মাধ্যমে নিজের একটি পরিচিতিও গড়ে ওঠে। তবে খুব শিগগিরই আমার একক অ্যালবামের কাজ শুরু করব।’