চলচ্চিত্র প্রযোজনায় অভিষেক বচ্চন

বলিউড অভিনেতা-প্রযোজক অভিষেক বচ্চন সম্প্রতি জয়পুরে একটি কাবাডি খেলা সংগঠনের সম্পূর্ণ পৃষ্ঠপোষকতার দায়িত্ব নিয়েছেন। অভিষেক বচ্চন বলেন, ‘ছোটবেলা থেকেই বাবাকে দেখেছি খেলার প্রতি অনেক আগ্রহ। আমিও এটা পেয়েছি। আমার খুব ইচ্ছে খেলা নিয়ে কোনো চলচ্চিত্র প্রযোজনা করার। কিন্তু আমাদের দেশে খেলার চলচ্চিত্রের জন্য আলাদা কোনো ক্যাটাগরি নেই, যেটা হলিউডে রয়েছে। তবে খুব শীঘ্রই আমি খেলা নিয়ে চলচ্চিত্র প্রযোজনা করব। এটা যেকোনো খেলা হতে পারে। এটা আমার অনেক দিনের স্বপ্ন।’