দেশে ফিরেছেন মির্জা ফখরুল

ব্যাংকক থেকে চিকিত্সা শেষে দেশে ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকায় অবতরণ করেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস ইউংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, এর আগে ১৫ মে সকাল ১১টা ২০ মিনিটে বাংলাদেশ বিমানের-০৮৮ ফ্লাইটে সস্ত্রীক ব্যাংককের উদ্দেশে যাত্রা করেন মির্জা ফখরুল।

সবশেষ ২০১৬ সালের ২৮ এপ্রিল হূদরোগের চিকিত্সার জন্য ব্যাংককে গিয়েছিলেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিবের হূদরোগ ছাড়াও ঘাড়ে ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে জটিলতা রয়েছে।