পাকিস্তানে তালেবানের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১২
প্রকাশ : ১২ এপ্রিল ২০১৪, ২১:১৫
পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে তালেবান বিদ্রোহীদের দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছে। কমান্ডার সায়িদ এবং হাকিমুল্লাহ মেহসুদের সমর্থকদের মধ্যে ওয়াজিরিস্তানের উপজাতীয় অঞ্চলে গত শুক্রবার এই সংঘর্ষের ঘটনা ঘটলো। তালেবানদের সাথে পাকিস্তান সরকারের ৪০ দিনের যুদ্ধবিরতি শেষ হওয়ার একদিন পরই এই ঘটনা ঘটে।শান্তি আলোচনা ও যুদ্ধবিরতির পক্ষে-বিপক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়। পাকিস্তান তালেবান তাদের পরবর্তী আলোচনায় নতুন করে যুদ্ধবিরতির প্রত্যাশা করছে।