ঝিনাইগাতীতে মাথা গোঁজার ঠাঁই পাবে সাতটি পরিবার

শেরপুর জেলা সমস্যায় জর্জরিত, হতদরিদ্র নিম্ন আয়ের ঝিনাইগাতী উপজেলা। শিল্প-কারখানা বিহীন ৭টি ইউনিয়নেই মানুষ অনেক কষ্টে জীবন-জীবিকা নির্বাহ করে। বন্যহাতির উপদ্রবে সীমান্তে বসবাসকারী মানুষের দুঃখের শেষ নেই। বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর আশ্রয়ন পাইলট প্রকল্পের অধীনে ৭টি ইউনিয়নে জায়গা নির্ধারণ করে অসহায় পরিবারের মাথা গোঁজার ঠাঁইয়ের জন্যে ১টি করে ঘর ২ লাখ ১১ হাজার টাকা বরাদ্দ দিয়ে ৭টি ঘর উত্তোলন করার পত্র পেয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ ব্যাপারে নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মোজাম্মেল হক জানান, আমি ৭টি ঘর উত্তোলনের জন্যে ১৪ লাখ ৭৭ হাজার টাকা বরাদ্দের প্রথম চিঠি পেয়েছি। জায়গা নির্ধারণ করা হয়েছে জুনে কাজ শুরু হবে। এ প্রকল্পের আওতায় দুঃখী ছিন্নমূল মানুষ, মুক্তিযোদ্ধা, বিধবারা বাসস্থানের অগ্রাধিকার পাবে বলে জানান।