পাংশায় শ্লীলতাহানির
অভিযোগে ২ শিক্ষকের
বিরুদ্ধে মামলা
প্রকাশ : ১২ এপ্রিল ২০১৪, ২২:০২
রাজবাড়ীর পাংশা উপজেলা শহরের দু’টি স্কুলে সান্ধ্যকালীন কোর্সে ডেকে এনে দু’শিক্ষকের বিরুদ্ধে একাধিক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় নির্যাতিত এক ছাত্রী ওই দুই শিক্ষকের বিরুদ্ধে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ব্যবস্থা গ্রহণের আবেদন করেছে। এ প্রেক্ষিতে গঠন করা এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি সরেজমিন তদন্তের পর ছাত্রীর শ্লীলতাহানির ঘটনার সত্যতা পেয়েছে। আর রিপোর্ট হাতে পাবার পর গত বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু ও গুরুদণ্ড প্রদানের আবেদন জানিয়ে জেলা প্রশাসক এবং জেলা শিক্ষা অফিসারকে পত্র প্রদান করেছেন। এ ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ শিক্ষক সিরাজুল ইসলামকে গ্রেফতার করতে পারলেও মামলার প্রধান আসামি অপর শিক্ষক প্রশান্ত কুমার মুখার্জীকে এখনো গ্রেফতার করতে পারেনি।