লক্ষ্মীপুরে যুবদল কর্মীকে গুলি করে হত্যা
প্রকাশ : ১২ এপ্রিল ২০১৪, ২৩:২২
শনিবার ভোর রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বড়ালিয়া গ্রামে যুবদল কর্মী কামাল হোসেন বাবুলকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত কামাল হোসেন বাবুল বশিকপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের ছায়েদ আহমদের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার ভোর রাতে সন্ত্রাসীরা বাবুলকে তার নিজ বাড়ি থেকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। পরে বড়ালিয়া গ্রামের ঠাকুর বাড়ির সামনে হাত-পা বেঁধে গুলি করে হত্যা করে লাশ ফেলে রেখে চলে যায়। স্থানীয়রা সকালে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। দত্তপাড়ার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই ওয়াহিদুজ্জামান জানান, কে বা কাহারা তাকে হত্যা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।