জোকস
প্রকাশ : ১৩ এপ্রিল ২০১৪, ২০:৩২
সরদারজিকে কীভাবে ঘণ্টার পর ঘণ্টা ব্যস্ত রাখা যায়?
উত্তর :সরদারজিকে একটি কাগজ দিন। যার উভয় দিকে লেখা আছে, ‘অপর পৃষ্ঠায় দেখুন!’
চলার পথে কলার খোসা পড়ে থাকতে দেখলে সরদারজি মনে মনে কী ভাবেন?
উত্তর :ইশ্! আজকে আবার আছাড় খেতে হবে!
মেক্সিকান এক ডাকাত ডাকাতি করেছে টেক্সাসের এক হোমরাচোমরা নেতার বাসায়। নেতা সে সময় ছিলেন বাইরে। বাসায় ফিরে সব শোনা মাত্রই বেরুলেন ডাকাতের খোঁজে। বেশ কিছুক্ষণ বাদে টেক্সাসের সীমান্তে একটা পানশালায় ডাকাতটাকে পেয়েও গেলেন তিনি। আর ডাকতটাকে ধরা মাত্রই ইংরেজিতে হুমকি, ‘ব্যাটা, আমার মালপত্র কোথায় রেখেছিস? ভালো মানুষের মতো বলে ফেল, নয়তো স্রেফ একটা গুলি খরচ করে যা বলার আমিই বলব!’
ডাকাত ইংরেজির ‘ই’-ও বুঝে না। ওদিকে পানশালায় ইংরেজি-স্প্যানিশ, দুই ভাষাই জানে এমন একটা লোক বসে ছিল। সামনে এসে বলল, ‘আমি ওকে বুঝিয়ে বলছি, শান্ত হোন আপনি।’
বলেই স্প্যানিশ ভাষায় সব বুঝিয়ে বলল সে ডাকাতকে। ডাকাতটাও ভয়ে মালপত্র কোথায় রেখেছে না রেখেছে সবকিছু বলে দিল। কিন্তু দোভাষীটি সবকিছু বুঝে নিয়ে টেক্সাসের নেতার দিকে তাকিয়ে বললো, ‘ডাকাত বলল, ব্যাটা গাধা, তুই আমাকে মারতে পারবি না! আমিই মারব তোকে!’