ইরিনের বৈশাখী ভিডিও

দীর্ঘদিন ধরেই ইরিন জামান তার সলো অ্যালবামের প্রস্তুতি নিয়ে আসছেন। অবশেষে এবারের বৈশাখে তার সলো অ্যালবাম না এলেও আসছে তার নতুন দুটি গানের মিউজিক ভিডিও। এরই মধ্যে বৈশাখ উপলক্ষে গান দুটি রিলিজের তাগিদে বৈশাখের রঙেই এর ভিডিও নির্মান করা হয়। ঢাকার বিভিন্ন লোকেশনে এই গানের ভিডিও ধারণ করা হয়।