বৈশাখী পাঁচফোড়ন
প্রকাশ : ১৩ এপ্রিল ২০১৪, ২০:৩৪
বরাবরের মতো এবারও নন্দিত নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন পহেলা বৈশাখ উপলক্ষে নির্মাণ করেছে বৈশাখের বিশেষ ‘পাঁচফোড়ন’। নাটকীয়ভাবে এর প্রতিটি আইটেম পরিবেশন করা হয়। উল্লেখ্য গত ১ যুগেরও বেশি সময় ধরে এটিএন কর্তৃপক্ষের বিশেষ অনুরোধে বছরের বিশেষ বিশেষ দিনে এই অনুষ্ঠানটি প্রচারিত হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখের বিশেষ এই ‘পাঁচফোড়ন’ প্রচারিত হবে আজ রাত ৮টা ৫০ মিনিটে।
এবারের ‘পাঁচফোড়ন’-এ দুই বেয়াইয়ের ভূমিকায় অভিনয় করেছেন বরেণ্য অভিনেতা আতাউর রহমান ও কে এস ফিরোজ।
এবারের ‘পাঁচফোড়ন’-এ বৈশাখের উপর তিনটি গান রয়েছে। একটি পুরোনো বাংলা গানকে ভিন্ন আঙ্গিকে চিত্রায়ণ করা হয়েছে। যাতে অংশগ্রহণ করেছেন সময়ের জনপ্রিয় অভিনয় তারকা মিলন ও মম। এবারও বৈশাখের উপর বেশ কটি নাট্যাংশ রয়েছে। এতে অভিনয় করেছেন—সুভাশিষ ভৌমিক, কামাল বায়েজিদ, মামুনুল হক টুটু, রতন খান, জিল্লুর রহমান, নজরুল ইসলাম, আপেল, দিপু, আর্জুমান্দ আরা বকুল প্রমূখ।