পহেলা বৈশাখ উপলক্ষে নৃত্যনাট্য-‘মহুয়া’

‘হাওড় বাওড় মইশের শিং এই নিয়ে ময়মনসিং’ বাংলা সাহিত্যের ঐতিহ্য বিলুপ্তপ্রায় ময়মনসিংহ গীতিকা অবলম্বনে গ্রাম বাংলার জনপ্রিয় একটি পালা ‘মহুয়া’। তদানীন্তন বৃহত্তর ময়মনসিংহ জেলার অন্যতম একটি মহকুমা নেত্রকোনা, বর্তমানে জেলা। হোমরা বাইদার নেতৃত্বে এক বেদেবহর আশ্রয় নেয় এই নেত্রকোনার ধনু গাঙ্গের পাড়ে। বেদে সর্দার হোমরা বাইদার কুড়িয়ে পাওয়া একমাত্র কন্যা মহুয়া বেড়ে উঠেছে বেদে বহরের চৌহদ্দিতে-বেদে সংস্কৃতির মধ্যে। গ্রামে গ্রামে ঘুরে গান গেয়ে সাপখেলা দেখানোই তার কাজ। একদিন খেলা দেখাতে গিয়ে মহুয়ার সাথে নাটকীয়ভাবে দেখা হয় জমিদারপুত্র সুদর্শন নদের চাঁদের সাথে। বেদে সম্প্রদায়ের নিয়ম ভেঙে নদের চাঁদের সাথে মহুয়ার এই অন্যায় সম্পর্ক সর্দার কোনোভাবেই মেনে নেয় না। কিন্তু সর্দারের শত বাধা সত্ত্বেও যখন ওদেরকে ফেরানো যাচ্ছিল না তখন সর্দার ভিন্ন কৌশল অবলম্বন করে, মেয়েকে সে ইমোশনালি ব্ল্যাকমেইল করার চেষ্টা করে -মহুয়ার হাতে ধারালো ছুরি ধরিয়ে দিয়ে নদের চাঁদকে হত্যা করার নির্দেশ দেয়। কিন্তু পরিণতিতে ফলাফল হয় উল্টো, বাবার দেওয়া ছুরিতে আত্মহত্যা করে মহুয়া সকল জল্পনা-কল্পনার সমাপ্তি ঘটায়। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহীন মাহমুদ। সম্প্রচার করা হবে আজ দুপুর ১২টা ০৫ মিনিটে