বাঙ্গির বাম্পার ফলনেও নেই কৃষকের মুখে হাসি
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা
প্রকাশ : ১৩ এপ্রিল ২০১৪, ২১:৪২
ঢাকার নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউনিয়নের ভাঙাভিটা গ্রামে গত বৃহস্পতিবার একঝাকি বাঙ্গি পাইকাররা কিনছে দেড়শ’ থেকে দু’শ’ টাকায়। জমিতে পচে নষ্ট হওয়ার ভয়ে কৃষক বাধ্য হয়ে এ ফসলটি তুলে ফেলছে। তবে পাইকাররা এ বাঙ্গি অধিক দামে বিক্রি করছে শহর এলাকায়। কৃষকরা জানান, দম কম পাওয়ার কারণে কৃষক তার পণ্যের মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। আর মধ্যস্বত্বভোগী পাইকাররা ফায়দা লুটছে। মুন্সিগঞ্জের সিরাজদিখানের মুকলেছ বেপারী জানান, তিনি ১২৫০ টাকায় ১ নৌকা বাঙ্গি কিনেছেন। বিক্রি হবে সাড়ে ৩ থেকে ৪ হাজার টাকা পর্যন্ত।
দোহারের জয়পাড়ার ফজল বেপারী জানান, এবছর বাঙ্গির ফলন ভালো হওয়ায় কম দামে কিনতে পারছি। ক্রেতারাও পাচ্ছে কম দামে।