মিঠাপুকুরে শিশু হত্যায় মা ও সত্ পিতা গ্রেফতার
মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা
প্রকাশ : ১৩ এপ্রিল ২০১৪, ২১:৪৩
মিঠাপুকুরে শ্বাসরুদ্ধ করে শিশু হত্যার অভিযোগে মা ও সত্ পিতা গ্রেফতার হয়েছে। জানা যায়, উপজেলার বড়বালা ইউনিয়নের ছড়ান হিন্দুপাড়ায় সত্ পিতা ও মা ৫ বছরের শিশু সন্তান আনন্দকে গত শুক্রবার রাতে শ্বাসরুদ্ধ করে হত্যা করে গোয়াল ঘরের মাটিতে পুঁতে রাখে। এই ঘটনার পরদিন আনন্দের নানী তাকে খোঁজা-খুঁজির এক পর্যায়ে ঘাতক দীপিন চন্দ্র ও মা আদুরী রানীকে জিজ্ঞাসাবাদ করলে তারা ঘটনার সত্যতা স্বীকার করে। ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী গোয়াল ঘর থেকে আনন্দের লাশ উদ্ধার করে পুলিশকে খবর দেয়। মিঠাপুকুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক সত্ পিতা দীপিন চন্দ্র ও মা আদুরী রানীকে গ্রেফতার করে এবং লাশ থানায় নিয়ে আসে। এ ঘটনায় এসআই মোসলেম বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।