দিনাজপুর আইনজীবী সমিতির নির্বাচনে ১১ পদে আ’ লীগ জয়ী
স্টাফ রিপোর্টার, দিনাজপুর
প্রকাশ : ১৩ এপ্রিল ২০১৪, ২১:৪৫
দিনাজপুর আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতিসহ ১১টিতে আওয়ামী লীগ ও সাধারণ সম্পাদকসহ ৪টি পদে বিএনপি সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন।
শুক্রবার দিনাজপুর জেলা আইনজীবী সমিতির ১৪২১ বাংলা সনের কার্যকরী পরিষদের নির্বাচনে ৪৬৬ জনের মধ্যে ৪৪১ জন আইনজীবী ভোট প্রদান করেন। আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সভাপতিসহ ১১ জন এবং বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যজোটের সাধারণ সম্পাদকসহ ৪ জন নির্বাচিত হন। সভাপতি পদে মোঃ আজিজুল ইসলাম জুগলু, সাধারণ সম্পাদক পদে মোঃ একরামুল আমিন নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশনার প্রবীন আইনজীবী মোঃ আব্দুল হাই শুক্রবার রাতে নির্বাচনের ফলাফল ঘোষনা করেন।