কানাডায় বৈশাখী উত্সব শুরু

কানাডায় শুরু হয়েছে চৈত্র সংক্রান্তি এবং বর্ষবরণ অনুষ্ঠান। শনি-রবিবার ছুটির দিন থাকায় গতকাল থেকেই জমে উঠেছে বৈশাখী উত্সব। টরন্টোতে দুটি বৈশাখী মেলায় ছিল নানান আয়োজন। প্রবাসী বাঙালিরা মেলায় পান্তা-ইলিশ থেকে শুরু করে যাত্রার পালা পর্যন্ত উপভোগ করেন। জানা গেছে, এবার টরন্টোতে ৮টি বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। আগামী শনি-রবিবারও একাধিক মেলা রয়েছে। মেলায় রথীন্দ্রনাথ রায়ত, কাদেরী কিবরীয়া, আইয়ূব বাচ্চু, আলম আরা মিনু, ন্যান্সি, অনিমা ডি কস্টা ছাড়াও স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করেন। একইভাবে অটোয়া, মন্ট্রিয়ল, ভ্যাংকুভারসহ অন্যান্য শহরেও বৈশাখী উত্সবের আয়োজন চলছে।