একই পরিবারের ৫ জনের ৪৩তম শাহাদত্বার্ষিকী

আগামীকাল ১৫ এপ্রিল প্রজন্ম ৭১-এর প্রতিষ্ঠাতা সভাপতি এবং চ্যানেল আই-এর জ্যেষ্ঠ সংবাদ পাঠক সাইদুর রহমানের বাবা, মা ও বড় তিন ভাইয়ের ৪৩তম শাহাদত্ বার্ষিকী। ১৯৭১ সালের এই দিনে স্বাধীনতা সংগ্রামে সক্রিয় ভূমিকা পালনের কারণে পাক হানাদার বাহিনী ও তাদের দোসররা রংপুরের সৈয়দপুরে রেলওয়ে বাসভবনে হামলা চালিয়ে তাদের নির্মমভাবে হত্যা করে। শহীদ হন প্রকৌশলী ফজলুর রহমান ও তার স্ত্রী হোসনে আক্তার (এনজিও প্রশিক্ষক) এবং তাদের তিন ছেলে মোস্তাফিজুর রহমান মজনু, হাসিনুর রহমান হিরন এবং আজিজুর রহমান বাবু। নরপশুদের হাত থেকে অলৌকিকভাবে বেঁচে যান সাইদুর রহমান ও তার দুই বোন দিলরুবা খাতুন ও ক্যামেলিয়া রহমান। ৫ জনের শাহাদত্ বার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার কোরানখানি, মিলাদ মাহফিল ও কাঙালীভোজের আয়োজন করা হয়েছে। - প্রেস বিজ্ঞপ্তি