আজকের রাশিফল
প্রকাশ : ১৫ এপ্রিল ২০১৪, ১৯:২৪
আজ ৩ বৈশাখ, ১৪২১ বঙ্গাব্দ এবং ১৫ জমাঃ সানি, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মেষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৪৯ মিনিটে এবং সূর্যাস্ত ৬-২৩ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৭। আপনার উপর প্রভাবকারী গ্রহ:নেপচুন ও মঙ্গল। আপনার শুভসংখ্যা: ৭ ও ৯। শুভবার: সোম ও মঙ্গল। শুভরত্ন:এমিথিস্ট ও রক্ত প্রবাল।
প্রকৃতিগতভাবে: আপনি খেয়ালী ও মেধাবী। নিজস্ব ধ্যান-ধারণায় আবেগ অনুভূতি দ্বারাই আপনি পরিচালিত হন। সৃজনশীল, সঙ্গীত, অতীন্দ্রিয় ও রহস্য জগতের প্রতি আপনার আকর্ষণ তীব্র। আপনি অস্থির পারিপার্শ্বিকতার পরিবর্তন চান। ভ্রমণ ও বৈচিত্র্য আপনার প্রিয়। বাইরে থেকে আপনাকে কখনোই পুরোপুরি বোঝা যাবে না। আপনার জীবন ধারা একটু আলাদা। প্রায়ই আপনি ভুল বুঝাবুঝির শিকার হতে পারেন।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:অভিনেতা চার্লি চ্যাপলিন, পিটার উস্তিনভ, সাংবাদিক আবেদ খান, আনাতোল ফ্রাঁস, কবি হাফিজ, রাজনীতিক মুজাহিদুল ইসলাম সেলিম প্রমুখ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল \ বিদ্যার্থীদের জন্য সময় খুব একটা ভালো যাবে না। বিজ্ঞানের ছাত্র-ছাত্রীদের কোনো সমস্যা দেখা দিতে পারে। ব্যস্ততা বৃদ্ধি পাবে। অযথা কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না। আজ ভালো কোনো সংবাদ পেতে পারেন। আপনার বন্ধুর সমস্যার উদ্ভব হতে পারে।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ মন খুব একটা ভালো থাকবে না। ক্লান্তি অবসাদে ভুগতে পারেন। অকারণে ব্যয় পরিহার করুন। পারিবারিক ব্যাপারে দুঃশ্চিন্তা দেখা দিতে পারে। অপ্রত্যাশিত প্রাপ্ত যোগ আছে। যাত্রা ও যোগাযোগ শুভ।
মিথুন রাশি
২১ মে-২০ জুন \ দিনটি শুভ সম্ভাবনাময়। সুনাম ও সাফল্য পেতে পারেন। পাওনা টাকা আদায় হতে পারে। সঞ্চয়ের প্রচেষ্টা বাধাগ্রস্ত হতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ আছে। ব্যয় বৃদ্ধির আশংকা আছে।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল নাও থাকতে পারে। পড়াশুনায় অধিকতর মনোযোগী হওয়ার চেষ্টা করুন। অনভিপ্রেত কোনো সংবাদে বিচলিত হতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নিন।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট \ মাতৃ স্বাস্থ্য ভালো যাবে। বন্ধুদের সহযোগিতা পাবেন। প্রত্যাশা পূরণ হতে পারে। প্রতিযোগিতায় সাফল্য আসতে পারে। কর্মক্ষেত্রে ভালো কোনো যোগাযোগ হতে পারে। চাকরি পরিবর্তনের সুযোগ সৃষ্টি হতে পারে।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ মন ভালো থাকবে। নতুন কোনো ব্যবসায় হাত দিতে পারেন। তবে ব্যবসায়িক পরিকল্পনা নেবার আগে ভেবে-চিন্তে সিদ্ধান্ত নিন। চাকরির ইন্টারভিউতে অংশ নিতে পারেন। সংসারে অশান্তিময় পরিবেশ সৃষ্টি হতে পারে। যেকোনো অবস্থায় ধৈর্য বজায় রাখার চেস্টা করুন।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ শিক্ষক অধ্যাপকদের জন্য দিনটি শুভ নয়। কর্তৃপক্ষের সাথে বনিবনা নাও হতে পারে। কর্ম সংক্রান্ত ব্যাপারে ভুল সিদ্ধান্ত নিতে পারেন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। কারো আচরণে ক্ষুব্ধ হতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর \ রাজনীতিকদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। প্রতিযোগিতা বৃদ্ধি পেতে পারে। ব্যয় বৃদ্ধির সম্ভাবনা আছে। সঞ্চয় প্রচেষ্টা সফল নাও হতে পারে। হঠাত্ নিজেকে অসহায় মনে হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ মেধাবী ছাত্রদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। উচ্চশিক্ষার্থে বিদেশ যাওয়ার প্রচেস্টা ফলপ্রসূ হতে পারে। সম্ভাব্যক্ষেত্রে বিয়ের যোগ আছে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। আয়ের চেয়ে ব্যয়ের সম্ভাবনা বেশি। রোমান্স ও বিনোদন শুভ
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ মহিলাদের শরীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দিতে পারে। কোনো ধরনের অস্ত্রোপচারের সম্মুখীন হতে পারেন। ক্ষুদ্রশিল্প মালিকদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। সরকারি-বেসরকারি কোনো ধরনের আনুকূল্য পেতে পারেন। যেকোনো পরিস্থিতিতে ধৈর্য বজায় রাখার চেষ্টা করুন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ পারিবারিক পরিবেশ খুব একটা ভালো থাকবে না। কারো অসুস্থতায় চিন্তিত হতে পারেন। কোনো প্রিয় জিনিস নষ্ট হতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কর্ম পরিবেশ অনুকূল থাকবে। সহকর্মীদের সহযোগিতা পাবেন।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ অংশীদারী ব্যবসায় মতনৈক্য দেখা দিতে পারে। অধৈর্য না হলে ভালো করবেন। চাকরির পরীক্ষায় সাফল্য আসতে পারে। বিদ্যার্থীদের চলমান পরীক্ষার জন্য দিনটি শুভ। সম্ভাব্যক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে অকারণ ব্যয় পরিহার করার চেষ্টা করুন।