প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা : বিজ্ঞান
হিমন এডওয়ার্ড গমেজ সহকারি শিক্ষক সেন্ট গ্রেগরী’জ হাই স্কুল, ঢাকা
প্রকাশ : ১৫ এপ্রিল ২০১৪, ১৯:৩২
বায়ু
রচনামূলক প্রশ্নোত্তর:
প্রশ্ন :বায়ুপ্রবাহের আমরা কী কী কাজে ব্যবহার করতে পারি?
উত্তর: বায়ু স্থিরভাবে এক স্থানে থাকে না। স্বাভাবিকভাবে বায়ু উচ্চচাপ স্থান থেকে নিম্নচাপ যু্ক্ত স্থানে প্রবাহিত হয়। ভূ- পৃষ্ঠে বায়ুর এ প্রবাহকে বায়ুপ্রবাহ বলে।
বায়ু প্রবাহ আমরা যে কাজে ব্যবহার করি: বায়ু প্রবাহকে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি। বায়ুপ্রবাহকে আমরা নিন্মলিখিত কাজে ব্যবহার করতে পারি-
বড় চরকা বা টারবাইন ঘুরিয়ে বিদ্যুত্ উত্পাদান করতে পারি।
ফসল ঝেড়ে ময়লা দূর করতে পারি।
পালতোলা নৌকা চালাতে পারি।
ভেজা কাপড় শুকানো কাজে ব্যবহার করতে পারি। ঘুড়ি উড়াতে পারি।
লম্বা ভেজা চুল সহজে শুকাতে বায়ু প্রবাহ ব্যবহার করি। আমাদের শরীল ঠান্ডা রাখতে পাখা থেকে বায়ু প্রবাহ ব্যবহার করে থাকি।
আমাদের সুখি জীবন যাপনের জন্য বায়ু প্রবাহের খুবই গুরুত্বপূর্ণ। তাই বায়ুকে দূষণমুক্ত রাখার ক্ষেত্রে আমাদের সচেতন করতে হবে।
প্রশ্ন :বায়ু কীভাবে দূষিত হয় তা আলোচনা কর।
উত্তর: বিভিন্ন কারণে বায়ুর উপাদানগুলোর পরিমান কম বা বেশি অর্থাত্ বায়ুর স্বাভাবিক উপাদানের পরিবর্তন হলে আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। বায়ুর স্বাভাবিক উপাদান পরিবর্তন হওয়াকে বায়ু দূষণ বলে।
বায়ু যেভাবে দূষিত হয়: বায়ু বিভিন্নভাবে দূষিত হয়ে থাকে। তা নিন্ম উপস্থাপন করা হলো-
ইটের ভাটা, কলকারখানা ও যানবাহন থেকে কালো ধোঁয়া বাতাসে মিশে। এরকম ধোঁয়ায় থাকে কার্বণ মনোক্রাইড, কার্বণ ডাইক্সাইড এর মতো বিষাক্ত গ্যাস, যা বায়ু দূষণ ঘটায়।
রান্নার চুলা থেকে বেব হওয়া ধোঁয়ায় উত্পন্ন বিষাক্ত কার্বণ মনোক্সাইড বায়ুতে মিশে বায়ু দূষণ হয়।
কয়লা, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস পোড়ানোর ফলে উত্পন্ন কার্বন ডাইঅক্সাইড, সালফারের অক্সাইড বায়ুতে মিশে বায়ু দূষণ হয়।
বিড়ি, সিগারেট থেকে উত্পন্ন ধোঁয়া বায়ুতে মিশে বায়ুকে দূষিত করে।
যক্ষা ও বসত রোগীদের হাঁচি কাশি থেকে জীবানু বায়ুতে মিশে বায়ুকে দূষিত করে।
যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেললে ও পায়খানা করলে বায়ুতে দুর্গন্ধ ছড়ায় এবং বায়ুকে দুষিত করে।
আমাদের সুস্থ জীবন যাপনের জন্য বায়ুকে অবশ্যই দূষণমুক্ত রাখতে হবে। তাই আমাদের বায়ু দূষণ যেভাবে হয় তা করা থেকে বিরত থাকতে হবে।
প্রশ্ন :বায়ুর উপাদানগুলো আমাদের বেঁচে থাকতে কীভাবে সাহায্য করে ব্যাখ্যা কর।
উত্তর: বায়ুর প্রধান উপাদানসমূহ হল- নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ও জলীয় বাষ্প। এসব উপাদান আমাদের বেঁচে থাকতে সহায়তা করে। নিম্নে বায়ুর উপাদনগুলোর গুরুত্ব উপস্থাপন করা হলো-
অক্সিজেন: বায়ু থেকে আমরা অক্সিজেন গ্রহণ করি। এ অকি্রজেন
ছাড়া আমরা বাঁচতে পারব না। আমরা যেসব খাবার খাই আক্সিজেন
সেগুলোকে ভেঙে শক্তি উত্পাদন করে। অক্সিজেন ছাড়া আগুন জ্বলে না। আগুনের সাহায্যে আমরা খাবার রান্না করি। শ্বাস কষ্টের রোগীদের
জন্য সিলিন্ডার থেকে অক্সিজেন দেয়া হয়।
নাইট্টোজেন: ইউরিয়া সার প্রস্তুতিতে নাইট্রোজেন ব্যবহার করা হয়। গাছের বৃদ্ধির জন্য এ সার দেয়া হয়। টিন বা প্যাকেটে নানা ধরণের খাবার সংরক্ষণ করতে নাইট্রোজেন ব্যবহার করা হয়।
কাবর্ণ ডাই- অক্সাইড: আগুন নিভানোর কাজে কার্বণ ডাই- অক্সাইড ব্যবহার করা হয়। কোথাও আগুন লাগলে যন্ত্রের সাহায্যে কার্বণ ডাই- অক্রাইড ছড়িয়ে দেওয়া হয়। এ গ্যাস আগুনের উপর একটি আবরণ তৈরি করে। এর ফলে আগুন বায়ুর আকি্রজেনের সংস্পর্শে আসতে পারে না। ফলে আগুন নিভে যায়। উদ্ভিদ বায়ু থেকে কার্বন ডাই অক্রাইড গ্রহণ করে ও সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরি করে। আমাদের বেেঁচ থাকার জন্য বায়ুর প্রতিটি উপাদান খুবই গুরুত্বপূর্ণ। তাই আমাদের লক্ষ্য রাখতে হবে যে বায়ু দূষিত না হয়।