ছোটমণিদের সন্দেশ

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে পদক ও সনদ বিতরণ

গত ৯ মার্চ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্বোধন ও প্রাথমিক শিক্ষা পদক বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে জাতীয় পর্যায়ের খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী এবং প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ২৫০ শিক্ষার্থীর মাঝে তিনি পদক ও সনদ বিতরণ করেন। অনুষ্ঠানে কিশোরগঞ্জ আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী সুস্মিতা সাহা মাটি দেশাত্মবোধক গানে গ্রুপ-ক-ছাত্রী শাখায় তৃতীয় স্থান লাভ করে এবং প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার গ্রহণ করে।