কাজের কথা
প্রকাশ : ১৫ এপ্রিল ২০১৪, ১৯:৫৯
ভাইয়ার বড় কাজ
প্রতিদিন সক্কালে গোঁফ-দাড়ি ছাঁটাটাই।
ফাইমার কাজ হলো-
তিনবেলা দরকারি তরকারি কাটাটাই।
আম্মুর কাজ দেখি-
আদা-ঝাল মশল্লা ঠিকমত বাটাটাই।
আব্বুর সেরা কাজ-
ভোরবেলা মাঠে যেয়ে লাফঝাঁপ হাঁটাটাই।
পিচ্চির কাজ শুধু-
দোলনাতে শুয়ে শুয়ে আঙুল চাটাটাই।